ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

রাশিয়ায় গভীর খাদে বাস পড়ে নিহত ১৩

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৫৮:৫৪ অপরাহ্ন
রাশিয়ায় গভীর খাদে বাস পড়ে নিহত ১৩ ফাইল ফটো
রাশিয়ায় একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে।

দেশটির সুদূর পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার (২১ জুলাই) ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে মনে হচ্ছে। বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তা থেকে উল্টে যায় এবং ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাত ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বাসটি একটি পুকুরের পাশে উল্টে গেছে এবং এর চাকাগুলো উপরের দিকে মুখ করে আছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এই প্ল্যান্টে কয়লা খনন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন যে, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার শোক ঘোষণা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত