ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড, ধর্ষকের জমি বিক্রি করে জরিমানা আদায়ের নির্দেশ

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৫০:৩৩ অপরাহ্ন
ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড, ধর্ষকের জমি বিক্রি করে জরিমানা আদায়ের নির্দেশ ছবি: সংগৃহীত
ফরিদপুরে ১৩ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত  ওই ব্যক্তির জমিজমা বিক্রি করে ওই পাঁচ লাখ টাকা ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশনা প্রদান করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম নুরুদ্দীন মোল্লা (৫৭)। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল মোল্লার ছেলে। নূরুদ্দীন মোল্লা বাদীর চাচাতো ভাই। রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুরুদ্দীন আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

আদালত  সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ওই দিন বিকেলে ওই প্রতিবন্ধীর বাবা, মা ও ভাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে ফরিদপুর এসেছিলেন। সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুবাদে নুরুদ্দীন মোল্লা কিশোরী ওই প্রতিবন্ধীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। প্রতিবন্ধীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নূরুদ্দীন পালিয়ে যান। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে পরদিন ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ফরিদপুর কোতয়ালী নূরুদ্দীনকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলাটি তদন্ত করেন ফরিদপুর কোতয়ালী  থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ। তিনি ২০২৪ সালের ৩১ জুলাই নুরুদ্দীনকে ১৩ বছর বয়সী ওই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের পিপি গোলাম রব্বানী বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় সারাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। এ রায় দেশে ধর্ষণজনিত অপরাধ কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি আসামির জমি জমা বিক্রি করে ক্ষতিগ্রস্তকে দেওয়ার জন্য জেলা কালেক্টরের প্রতি এ নির্দেশনা এ জাতীয় রায়ের ক্ষেত্রে একটি অভুতপূর্ব সংযোজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু