ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার নিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার

মনোযোগ ছাড়া নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন?

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪৮:২৬ অপরাহ্ন
মনোযোগ ছাড়া নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন? ছবি: সংগৃহীত
আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন হয় এমন ইবাদতগুলোর অন্যতম নামাজ। নামাজ শুরু করার পর দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে বান্দা নিজেকে রবের সামনে সপে দেয়। রব ছাড়া অন্য সব কিছু ভুলে যায়। 

নামাজকে চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন মহানবী (সা.)। আনাস (রা.) বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুগন্ধি ও নারীকে আমার কাছে অতি প্রিয় করে দেয়া হয়েছে। আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে। (আহমাদ ও নাসায়ী)

নামাজের সময় একজন মানুষের মনে এই ভাবনা থাকতে হবে যে সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন। রাসুল (সা.) বলেছেন, ‘এমনভাবে আল্লাহর ইবাদত করো, যেন তাকে তুমি দেখতে পাচ্ছো। আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন।’ (বুখারি, হাদিস : ৫০; মুসলিম, হাদিস : ৮)

নামাজে দাঁড়িয়ে শয়তানের কুমন্ত্রণা এবং পারিপাশ্বির্ক বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। 

কেউ মনোযোগ ছাড়া অন্যমনস্ক ও গাফেল হয়ে নামাজ আদায় করলে তা নিন্দনীয় বলে গণ্য হবে। তবে এমন নামাজ আদায়কারী একেবারে নামাজ পরিত্যাগকারীর পর্যায়ভুক্ত হবে না। 

কারণ, যে অবস্থাতেই হোক না কেন, তিনি অন্তত ফরজ আদায়ের পদক্ষেপ নিয়েছেন এবং সামান্য সময়ের জন্য হলেও অন্তরকে যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিয়োজিত করেছেন। 

মনোযোগ ছাড়া নামাজ আদায়কারী কমপক্ষে নিয়তের সময় হলেও আল্লাহ তায়ালার ধ্যানে নিমগ্ন ছিলেন। এ ধরনের নামাজে অন্তত এতটুকু উপকার অবশ্যই হবে যে, তাদের নাম অবাধ্য ও বেনামাজীদের তালিকা বহির্ভূত থাকবে।

কিন্তু তা নাহলে অন্যমনস্ক নামাজ আদায়কারীর অবস্থা পরিত্যাগকারীদের থেকেও করুণ ও নিকৃষ্ট হয়ে যেতে পারে। কারণ, যে গোলাম প্রভুর খেদমতে উপস্থিত থেকেও তার প্রতি অমনোযোগী থাকে এবং তাচ্ছিল্যপূর্ণ ভঙ্গিতে কথাবার্তা বলে, তার অবস্থা যে গোলাম আদৌ খেদমতে হাজির হয় না, তার থেকে অধিক ভয়াবহ ও মারাত্মক। 

মূলকথা, অমনোযোগী অবস্থায় নামাজ আদায় আশা ও নিরাশার ব্যাপার; এতে শাস্তির আশঙ্কাও রয়েছে, পুরস্কারের আশাও রয়েছে। (তাফসিরে মাআরিফুল কোরআন, ১ম খণ্ড, ২০৫)  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে পদ্মা পাড়ে অবৈধ  বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি

মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি