ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সবার শরীরই পোড়া, গুরুতর ৩৫ জনকে পাঠিয়েছি ঢামেকে: চিকিৎসক

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪৫:১৩ অপরাহ্ন
সবার শরীরই পোড়া, গুরুতর ৩৫ জনকে পাঠিয়েছি ঢামেকে: চিকিৎসক ছবি: সংগৃহীত
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ। তিনি বলেন, আহতদের মধ্যে যারা কম গুরুতর, তাদের এই হাসপাতালেই রাখা হয়েছে। তবে যারা এসেছেন, সবার শরীরেই দগ্ধ চিহ্ন রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমল কান্তি নাথ বলেন, আমাদের এখানে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, অন্তত ৩০-৩৫ জনকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেছি। কম গুরুতরদের এখানে চিকিৎসা চলছে। যারা আসছেন, তাদের সবার শরীরেই পোড়ার চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে, কিছু রোগীর শ্বাসনালিতেও ধোঁয়ার প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। গুরুতরদের দ্রুত রেফার্ড করায় সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও বিস্ফোরণে ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ রুম ছেড়ে বেরিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। কলেজের সামনে তৈরি হয় উদ্বিগ্ন অভিভাবকদের সারি।

কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ঘটনার সময় শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালিত হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার