ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

টিকটকে পরিচয় থেকে বিয়ে, ১১ মাস পর স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
টিকটকে পরিচয় থেকে বিয়ে, ১১ মাস পর স্বামীর হাতে স্ত্রী খুন ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণে ফাতেমা বেগম রুপালী নিহতের ঘটনায় স্বামী জামাল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ১৩ দিন পর গতকাল রোববার পলাতক জামালকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।   

সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব। সংবাদ সম্মেলন গ্রেপ্তার জামাল গাজীকে আদালতে সোর্পদ করা হয়। 

পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জানান, ১১ জুলাই মতলব দক্ষিণ উপজেলায় ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক গৃহবধূ রুপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও সোর্স ব্যবহার করে রুপালীর স্বামী জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ১১ মাস আগে টিকটকের মাধ্যমে রুপালীর সাথে তাঁর পরিচয় এবং পরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। দুজনের একাধিক বিয়ের তথ্য বের হওয়ার জেরে তর্ক হয়। এরপর পরিকল্পিতভাবে ১১ জুলাই সকালে ঘুমন্ত রুপালীকে দা দিয়ে কুপিয়ে জখম করেন জামাল। এরপর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে পালিয়ে যান।

নিহত রুপালীর আগের পক্ষের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। টানা ১৩ দিন ছয় জেলায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক