ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত‎ তানোরের কৃষকের কান্না কেউ শোনে না রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময় মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন?

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নে দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৬:০৮ অপরাহ্ন
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নে দাবিতে অবস্থান কর্মসূচি ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে প্রশাসনের টালবাহানার প্রতিবাদ এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নে ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা এসব স্লোগান দিতে থাকেন।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে ১২টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন।

এ সময় তারা ‘সব দফার এক দফা, রাকসু রাকসু’, ‘রাকসু রাকসু রাকসু চাই, রাকসু ছাড়া মুক্তি নাই’, ‘এক দফা এক দাবি, রাকসু রাকসু’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন। 

রাবির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাইয়ের এক বছর পার হয়ে গেছে। যখন এই প্রশাসন দায়িত্ব নিয়েছিল, তখন আমাদের বলেছিল, পাঁচ মাসের ভেতরেই রাকসু নির্বাচন দেবে। কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেলেও, নয় দফার এক দফা, রাকসুর তফসিল এখনো দেখতে পাইনি। ২৩ জুন নির্বাচন হওয়ার কথা ছিল, পরে দেখলাম ৩০ জুন তফসিল ঘোষণার কথা, কিন্তু আজকে ২১ দিন কেটে গেল। এখন পর্যন্ত কোন তফসিলেই দেখতে পাইনি। এর জন্যই মনে হচ্ছে প্রশাসন আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের এই দাবি না মানলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব। 

আরেক সাবেক সমন্বয়ক সানজিদা ঢালি বলেন, এক বছর ধরে বর্তমান প্রশাসন আমাদের জন্য কোন কাজ না করে প্রমাণ করেছে, তারা এখন ফ্যাসিস্টের মত হচ্ছে। আমরা আর কোন ফ্যাসিস্ট বসাতে চাই না। আমরা চাই তারা আমাদের অধিকারের জন্য কাজ করুক। যদি কাজ করতে না পারে তাহলে পদত্যাগ করুক। যদি তারা এগুলোর মধ্যে একটিও না করে, তাহলে তাদের কেমনে পদত্যাগ করাতে হয়, তা আমরা খুব ভালো করেই জানি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাকসু অবশ্যই শিক্ষার্থীদের অধিকার। আমার গতকালকেও নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। তারা কিছু কিছু বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। সেগুলো অচিরেই কেটে যাবে। রাকসু দেরি হচ্ছে, এ নিয়ে কোন সন্দেহ নেই। আমরা দ্রুত করার চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত