ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

বাগমারায় এতিম ও হাফেজদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:০৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:০৮:৪৫ অপরাহ্ন
বাগমারায় এতিম ও হাফেজদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স বাগমারায় এতিম ও হাফেজদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে রাজশাহীর বাগমারায় এতিম শিশু, কুরআনের হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৪টি প্রতিষ্ঠানে সংগঠনটি এ উপহার দেয়া হয়।

এসব চাঁরার মধ্যে রয়েছে: আম, জাম, কাঁঠাল, পেয়ারা, ডালিম, লেবু, তেঁতুল, জলপাই, আমলকি, কদবেল, মেহগনি, নীম, জারুল ও কৃষ্ণচূড়া গাছ। এদিন বাগমারার ভবানীগঞ্জের পাহাড়পুর হাফেজিয়া মাদরাসা, মহিলা মাদরাসা ও চাঁনপাড়া হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় পাঠাগারের যুবকসহ উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি পরিবারকে এই বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় স্থানীয় মাদরাসা শিক্ষক আব্দুন নুর, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য জুনায়েদ আহমেদ, শাহ সোহানুর রহমান, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা, রাজিয়া সুলতানা, সখিনা খাতুন, মোছা. নাজিয়া, নাজমুল হোসেন, আবু সাঈদ ও শাহজামাল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের এ আয়োজন খুবই সময়োপযোগী। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। মাদরাসার ছাত্র ছাত্রী ও কুরআনের হাফেজদের এসব বৃক্ষ উপহার দিয়েছেন তারা। আমাদের সবার এসব কার্যক্রমে সম্পৃক্ত হওয়া উচিত।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খুবই চমৎকার ও অসাধারণ এ আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা সবার উচিত। এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একটি সাদকায়ে জারিয়া ইবাদত। এছাড়া পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করা খুব জরুরি। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক