ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পোশাক নিয়ে বিতর্ক! উর্ফী জাভেদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রিয়ঙ্কা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:৫৫:০৮ অপরাহ্ন
পোশাক নিয়ে বিতর্ক! উর্ফী জাভেদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রিয়ঙ্কা পোশাক নিয়ে বিতর্ক! উর্ফী জাভেদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রিয়ঙ্কা
ভারতীয় নারীরা ভুলে যাচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য! ভদ্রতা নাকি পরিমাপ করা যায় পরনের পোশাকে! চারদিকে ছড়িয়ে পড়ছে এমন নানা বিতর্ক। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছেন উর্ফী জাভেদ। আর তাঁরই সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়াও।

উর্ফী তাঁর উদ্ভট পোশাকের জন্যই নজর কা়ড়েন। বলিউড অভিনেত্রী না হয়েও গত প্রায় তিন-চার বছর ধরে প্রচারের আলো নিজের দিকে টেনে রেখেছেন তিনি। এমনকি খোদ রণবীর সিংহকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উর্ফীর পোশাক সম্পর্কে ধারণা যথেষ্ট আকর্ষণীয়। যদিও উর্ফীর এই পোশাক নিয়ে বিতর্কের শেষ নেই। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে কী ভাবে নিজের পরিকল্পিত পোশাক পরে তাক লাগিয়ে দেন সকলকে সেই ইতিহাসও কম আকর্ষণীয় নয়। প্রাথমিক ভাবে উর্ফীর পোশাক ছিল বিপজ্জনক ভাবে খোলামেলা। সস্তায় বাজিমাত করতে চেয়ে উর্ফী কখনও পরতেন ব্লেডের জামা, কখনও সেফটিপিনের। কখনও বাজারের ব্যাগ দিয়েই বানিয়ে নিতেন নিজের পোশাক। আর সেখানে থাকত তাঁর লাস্যময় শরীরের হাতছানি।

কিন্তু প্রচারের আলো এসে পড়ার পর উর্ফী সংযত করে ফেলেছেন নিজেকে। এখন তাঁর পোশাক আরও বেশি চমক দেয়। কখনও তাঁর গাউনে ফুটে ওঠে থ্রি-ডি আলোকসজ্জা। কখনও তাঁর পোশাক ঘিরে উড়তে থাকে নীল পাখি। আবার সহায়ক দলের সাহায্য নিয়ে কখনও তিনি নিজেই হয়ে ওঠেন আস্ত একটি ফুল।

২০২৩ সালের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে উর্ফী, মাথায় গোলাপি চুল খোঁপা করে বাঁধা। সবুজ লতাপাতা আঁকা একটি পোশাক তাঁর পরনে। কিন্তু পিঠে নেই কোনও আবরণ। একাংশ স্তনও দৃশ্যমান। এমন ভাবে উর্ফীকে দেখে কোনও ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বলেন, “এ সব পোশাক পরে ভারতে চলা যাবে না। ভারতকে অপমান করছ।” কিন্তু উর্ফী মোটেও দমবার পাত্রী নন। তিনি সাফ জানিয়ে দেন, “আমি আপনার মেয়ে নই, নিজের কাজে মন দিন।” উর্ফীর ব্যবহার বা পোশাকবিধি নিয়ে ওই ব্যক্তির মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সমাজমাধ্যমে এক ব্যক্তি এই ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। আর সেখানেই দেখা গিয়েছে, ভিডিয়োটি লাইক করেছেন খোদ প্রিয়ঙ্কা চোপড়া। তিনি কোনও মন্তব্য না করলেও উর্ফীর অনমনীয় মনোভাব, জেদের পাশে দাঁড়িয়েছেন বলেই মনে করছেন নেটাগরিকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা