ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা! লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

হার্টের অসুখ দূরে রাখতে মাত্র ৩ মিনিটই যথেষ্ট, তার জন্য প্রতি দিন কী করতে হবে?

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:৫৪:৪১ অপরাহ্ন
হার্টের অসুখ দূরে রাখতে মাত্র ৩ মিনিটই যথেষ্ট, তার জন্য প্রতি দিন কী করতে হবে? ছবি: সংগৃহীত
বিশ্বে হার্টের অসুখের বৃদ্ধির হার নিয়ে চিকিৎসকেরা চিন্তিত। ধূমপান ত্যাগ করা, সুষম আহার এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে হৃদ্‌পিণ্ডকে সুস্থ রাখা সম্ভব। এর মধ্যে শরীরচর্চা নিয়ে অনেকেরই অনীহা রয়েছে। ব্যস্ত জীবনে তার জন্য সময় বার করা কঠিন। কিন্তু দিনের মধ্যে কত ক্ষণ শরীরচর্চা করতে পারলে হার্ট সুস্থ থাকবে, সে দিকে নির্দেশ করেছে অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক গবেষণা।

কী দাবি
ওই গবেষণায় জানানো হয়েছে, বেশি ক্ষণ শরীরচর্চা না করেও হার্ট সুস্থ রাখা সম্ভব। দিনে মাত্র ৩ মিনিট চলাফেরার মাধ্যমে যাতে ঘাম ঝরে (ইনসিডেন্টাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আইপিএ), সে দিকে খেয়াল রাখতে হবে।

আইপিএ কী?
দৈনন্দিন জীবনে বাড়ি থেকে অফিস যাতায়াত, বাড়ির কাজ, সিড়ি ভাঙার মতো একাধিক মাধ্যমে দেহে ঘাম ঝরে। সাধারণত সারা সপ্তাহে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ১৫০ মিনিট আইপিএ-র পরামর্শ দেওয়া হয়।

অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, ৪০ থেকে ৭৯ বছর বয়সি ২৪ হাজার মানুষের থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে এক সমীক্ষায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাঁদের মধ্যে কেউ শরীরচর্চা করতেন না এবং তাঁদের কোনও হার্টের অসুখ ছিল না। সপ্তাহে ৩ দিন তাঁদের ফিটনেস ট্র্যাকার থেকে তথ্য সংগ্রহ করা হয়।

৮ বছর পর পাওয়া যাবতীয় তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, যাঁরা দিনে কম (৪.৬ মিনিট) এবং মাঝারি আইপিএ (২৩.৮ থেকে ২৩.৯ মিনিট) করেছেন, তাঁদের যথাক্রমে ২৫ থেকে ৩৮ শতাংশ এবং ৪০ থেকে ৫০ শতাংশ হৃদ্‌রোগের সম্ভাবনা কমেছে।

আরও জানা গিয়েছে ১ মিনিট দ্রুত আইপিএ এবং ৩ মিনিটের মাঝারি আইপিএ এবং ৩৫ মিনিটের হালকা আইপিএ প্রায় সমান। অর্থাৎ প্রতি দিন ৩ মিনিট মাঝারি ধরনের কায়িক পরিশ্রম করলে, তা বহুলাংশে হার্টের অসুখ দূরে রাখতে সাহায্য করে।

চিকিৎসকেদের পরামর্শ: ভেবেচিন্তে আইপিএ করার প্রয়োজন নেই। পরিবর্তে সাধারণ কিছু সিদ্ধান্ত সাহায্য করতে পারে। যেমন, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা। আবার স্বল্প দূরত্ব গাড়িতে না অতিক্রম করে, হাতে সময় থাকলে হেঁটে নেওয়া যায়।

সতর্কতা: অল্প সময়ের জন্য কায়িক পরিশ্রম হার্টের অসুখের ঝুঁকি কমাতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, নিয়মিত শরীরচর্চা করার কোনও প্রয়োজন নেই। যে কোনও রকম শারীরিক কসরত দেহের সার্বিক ভাল থাকার জন্য প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার