ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

স্বামী পরিত্যক্তাকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৩৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৩৬:০৭ অপরাহ্ন
স্বামী পরিত্যক্তাকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার স্বামী পরিত্যক্তাকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার
মোংলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম টিটু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলার চাদপাাঁই ইউনিয়নের কানাইনগর ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই নারী গত ১২ মার্চ থেকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় ভাড়া থাকেন। ভাড়া নেয়ার পর থেকেই বাড়ির মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম টিটুর খারাপ নজর পড়ে তার ওপর। প্রায়ই টিটু তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করেন ওই নারী। গত ১৫ মার্চ গভীর রাতে ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে বললে হত্যা করা হবে বলেও তাকে হুমকি দেয়া হয়। সেই থেকে প্রায় দুই মাস ধরে টিটু ভয়ভীতি দিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল বলে জানান নির্যাতনের শিকার ওই নারী। টিটু কানাইনগর এলাকার মৃত আ. জলিল খানের ছেলে।

সবশেষ গত ১৩ মে রাতে ওই নারী টিউবওয়েলে পানি আনতে গেলে কৌশলে তার ঘরে ঢুকে পালিয়ে থাকে শরিফুল ইসলাম টিটু। রাত ১১টা ৫০ মিনিটের দিকে পুনরায় ঝাপটে মুখ চেপে ধরে ধর্ষণ করেন তিনি। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শফিকুল ইসলাম টিটুকে অভিযুক্ত করে (১৫ মে) রাতে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। যার মামলা নং-৮, পরে বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত টিটুকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। 

শুক্রবার দুপুরে নির্যাতনের শিকার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও  টিটুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মো. আনিসুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক