ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:১৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:১৩:০৯ অপরাহ্ন
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত ফাইল ফটো
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

সোমবার (২১ জুলাই) সকালে রায়পুরার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ ঘটনা ঘটে। 

নিহত মোমেনা বেগম সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আজ ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামের এক নারী নিহত হন। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে আজ ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় এক নারী নিহত হন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার