ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

তানোরে একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৪১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৪১:৪৬ অপরাহ্ন
তানোরে একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ তানোরে একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) মাত্র তিনশ" মিটার একটি মাটির কাঁচা রাস্তার কারণে কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা জানান, গ্রামের সিংহভাগ মানুষ বিএনপি মতাদর্শী হওয়ায় এই  রাস্তার উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের ১৭ বছরে এই রাস্তার উন্নয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে একাধিকবার প্রকল্প দেয়া হলেও তা কেটে নিয়ে অন্য এলাকার রাস্তার কাজ করা হয়েছে। ফলে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও এই রাস্তাটি এখানো কাঁচাই রয়েছে।এতে গ্রামবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চকপ্রভুরামপুর গ্রামের মধ্য দিয়ে ফসলি মাঠে যাবার এটি একমাত্র রাস্তা। ধানুরা, চকপ্রভুরামপুরসহ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে ফসলি মাঠে যাতায়াত করেন।কিন্ত্ত

দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্ষা মৌসুমে রাস্তার বেহালদশা। এ যেনো এক স্থায়ী দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান কাদায় পরিণত হয়। চলাচল তো দূরের কথা, অনেক সময় পথচারীরা এই কাদার মধ্যে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।কয়েক গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই ভোগান্তি পোহাতে বাধ্য হচ্ছেন। কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, নারী ও শিশু—সবাইকে এই রাস্তা ব্যবহার করতে হয় নিত্যদিন। বর্ষা মৌসুমে একমাত্র মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চালানো প্রায় অসম্ভব।

স্থানীয় বাসিন্দা  এরশাদ আলী বলেন, “সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আমরা এখানো কাদার সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় রাস্তায় চলতে গিয়ে মা ও বোনেরা পড়ে গিয়ে আঘাত পান। কৃষিপণ্য নিয়ে বের হলে মাঝপথেই সব নষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নয়নের, কিন্তু নির্বাচনের পরে কেউ আর খবর রাখেন না। আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে রেখে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে একটি রাস্তার অভাবে। ফসলের মাঠ থেকে ফসল উঠাতে তাদের দুর্ভোগের অন্ত থাকে না, অনেক সময় রাস্তার কারনে শ্রমিকেরা কাজ করতে চাই না। এবিষয়ে কামারগাঁ  ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন,রাস্তাটি দ্রুত পাকা হওয়া প্রয়োজন।তিনি বলেন,মাত্র তিনশ" ফিট রাস্তার কারণে কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ