ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে ছিনতাই করা ১৬টি মোবাইল উদ্ধার; গ্রেফতার মিঠু

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:৫৮:২১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ছিনতাই করা ১৬টি মোবাইল উদ্ধার; গ্রেফতার মিঠু রাজশাহী নগরীতে ছিনতাই করা ১৬টি মোবাইল উদ্ধার; গ্রেফতার মিঠু
রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার বাজে কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামি ইমরান মিঠু (২৯), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ১৬ জুলাই রাত সাড়ে ৩টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ পারভেজ হাসান ও তার স্ত্রী লক্ষীপুর মোড় হয়ে অটোরিকশায় রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে হাসুয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় এজাহার দায়ের করেন। 

মামলার পর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়। 

অবশেষে রবিবার ভোর সাড়ে ৫টায় মহানগরীর বাজেকাজলা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়ের আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। 

রবিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১