ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

৪৩-এ পা দিয়েও প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেসের রহস্য কী?

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন
৪৩-এ পা দিয়েও প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেসের রহস্য কী? ছবি: সংগৃহীত
আজ ৪৩ বছরে পা দিলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। গ্ল্যামার, ফিটনেস ও উজ্জ্বল ত্বকের জন্য পরিচিত প্রিয়াঙ্কা সব সময়ই হেলদি, ব্যালেন্সড জীবনযাত্রার কথা বলেন। সঠিক এবং সহজ জীবনের অঙ্গ হিসেবে দিনের একটা ভাল ‘শুরু’র ওপর জোর দেন চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই। পিগি চপস-ও সেই একই পথ অনুসরণ করেন এবং সবাইকে উৎসাহও দেন।

প্রিয়াঙ্কার সেই ব্যালেন্সড জীবনযাত্রা এবং সঠিক ব্রেকফাস্টের একটা বড় অংশ হয়ে উঠেছে মহারাষ্ট্রীয় খাবার - পোহা। এই খাবারের প্রতি তাঁর ভালবাসা বহুবার প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা নিজেই।

২০২২ সালে লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন ইনস্টাগ্রাম স্টোরিতে পোহার ছবি শেয়ার করে লিখেছিলেন, "তোমায় দেখে মুম্বইয়ের কথা মনে পড়ছে।" স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সঙ্গে বর্তমানে তিনি থাকেন এলএ-তে।

এরপর ২০২৩ সালেও আবার ইনস্টাগ্রামে পোহা খাওয়ার ছবি পোস্ট করে লিখেছিলেন, "Thank you... for my favourite breakfast... poha for the win!"

শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যগুণেও সমৃদ্ধ পোহা। ভারতীয় রান্নায় সরষে, কারিপাতা, চিনাবাদাম ইত্যাদি দিয়ে বানানো এই খাবারে ক্যালোরি কম থাকায় পেট ভরানোর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

পুষ্টিবিদ শিভা তেজা গাডেপল্লি জানান, ‘পোহায় প্রায় ৭৬.৯% কার্বোহাইড্রেট ও ২৩% ফ্যাট থাকে, যা ওজন কমানো বা ধরে রাখার জন্য আদর্শ। এছাড়াও, এটি ফাইবারে সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে, দুই মিলের মাঝে খিদে পাওয়া আটকায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।’

আরও এক পুষ্টিবিদ, প্রিয়াঙ্কা আশু সিং-এর কথায়, ‘পোহা একটি সম্পূর্ণ খাবার। এতে কার্বোহাইড্রেট, আয়রন, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন থাকে। এটি গ্লুটেন ফ্রি এবং ডায়াবেটিস, হার্ট ও ত্বকের সমস্যায় ভুগছেন - তাঁদের জন্যও উপকারী। এতে চিনাবাদাম বা স্প্রাউটস মিশিয়ে প্রোটিনের মাত্রা আরও বাড়ানো যায়।’

শুধু নস্ট্যালজিয়া নয়, খাদ্যগুণের কারণেই রোজ সকালে প্রিয়াঙ্কার প্লেটে জায়গা করে নেয় এই সাধারণ অথচ উপকারী খাবারটি। বয়স ৪৩-তে পৌঁছেও তাঁর ফিটনেস ও ত্বকের জেল্লার রহস্যের অন্যতম চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে এই ছোট্ট ব্রেকফাস্ট পছন্দেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর