ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:২৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:২৮:৪১ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪ ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (২০ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিপর্যয় দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া, প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এ ছাড়া, ভারী বৃষ্টির ফলে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষিজমি ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে খবরে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহত হওয়ার খবর মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার