ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

ইউরোপিয়ান দলের বিপক্ষে নারী ফুটবল ম্যাচ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:২০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:২০:৪৭ অপরাহ্ন
ইউরোপিয়ান দলের বিপক্ষে নারী ফুটবল ম্যাচ ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী ফুটবল দল ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। তুরস্ক বাংলাদেশে এসে ম্যাচ খেলবে। আগামী সেপ্টেম্বরে দুই দেশের ফুটবল ম্যাচ হবে। জুলাইয়ে মরক্কো গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন সজীব ভূঁইয়া। ঐ সফরের মধ্যে মরক্কো গিয়েছিলেন তিনি। সেখানে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে কথা হয়েছে। 

বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাফের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের কথাগুলো তুলে ধরেছেন। তার্কিশ ফুটবল অ্যাসোসিয়েশন আগ্রহ দেখিয়েছে, বাংলাদেশে এসে বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরই মধ্যে বাফুফের সঙ্গে যোগাযোগও করেছে। প্রথমে বাফুফে রাজি ছিল না। কারণ খেলোয়াড়রা আগস্টে খেলতে পারবেন না। তারা ক্লান্ত, টানা ম্যাচ খেলছে। নারী ফুটবলাররা জর্ডানে খেলে এসেছে, কিছু ফুটবলার ভুটানের লিগে খেলেছে।  

এরপর বাংলাদেশ নারী দল মিয়ানমারে এশিয়ান কাপের বাছাই খেলেছে। আবার কিছু খেলোয়াড় ভুটানে চলে গেছেন। এশিয়ান কাপের বাছাইয়ে খেলা ৯ জন ফুটবলার বর্তমানে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলছেন। টানা বৃষ্টির মধ্যে খেলছেন। সবাই ক্লান্ত। খেলোয়াড়দের বিশ্রাম দরকার। কোচ পিটার বাটলার বিশ্রামে চলে যেতে পারেন। এমন পরিস্থিতিতে বাফুফে তুরস্কের বিপক্ষে অনাগ্রহী ছিল। আগস্টে তুরস্ক খেলতে চাইলেও পরে বাফুফের অনুরোধে সেপ্টেম্বরে খেলার জন্য রাজি হয়। বাফুফে এখন রাজি থাকলেও সেপ্টেম্বরে আবহাওয়া কেমন থাকে সেটিও একটি ব্যাপার। এখানেও একটা শর্ত রয়েছে বলে জানা গেছে।  

যদি সেপ্টেম্বরে ম্যাচের দিন বৃষ্টি-বাদল না থাকে তবেই নাকি সেই ম্যাচ হতে পারে। তবে বাফুফে এবং তুরস্ক প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে খুব আন্তরিক। বাফুফে তুরস্ককে আতিথেয়তা দিতেও প্রস্তুত। বাফুফে চাইছে তুরস্ক এসে ম্যাচ খেলুক। দুই দেশের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হোক। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আরও প্রীতি ম্যাচ হতে পারে। বাংলাদেশও তুরস্কে গিয়ে খেলতে পারে। প্রীতি ম্যাচ হলেও এবারই প্রথম ইউরোপীয়ান কোনো দেশের বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবল দল ম্যাচ খেলতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা