ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ

কানাডায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী মেহজাবীন!

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৭:০৪ অপরাহ্ন
কানাডায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী মেহজাবীন! ছবি: সংগৃহীত
ছোট পর্দার সাফল্যের পর বড় পর্দায়ও সমান দর্শকনন্দিত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে ক্যারিয়ারের সেরা মুহূর্তও কাটছে তার। সম্প্রতি নিজের ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও দেশে নানা ব্যস্ততা কাটানোর পর এখন অভিনেত্রী রয়েছেন ছুটির মেজাজে, সময় কাটাচ্ছেন সুদূর কানাডায়।

সাধারণত চোখ ধাঁধানো রূপসজ্জা, স্টাইলের জুড়ি নেই মেহজাবীনের। এবারও তার ব্যতিক্রম ঘটল না, নজর আটকালো অভিনেত্রীর একগুচ্ছ দৃষ্টিনন্দন ছবিতে। যেখানে মেহজাবীনকে দেখা যায় চোখ জুড়ানো এক সুন্দর ল্যাভেন্ডার ফুলের বাগানে।

শুক্রবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। কানাডার ল্যাভাল শহরের বিখ্যাত মেইজন ল্যাভান্ডে অর্থাৎ সেই ল্যাভেন্ডারের বাগান থেকে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। স্থানটি যে তার বড্ড মনে ধরেছে, তা আর বুঝতে বাকি নেই, সে কথা আবার জানিয়ে দেন অভিনেত্রী নিজেই।

ছবিগুলোতে দেখা যায়, বেগুনি ল্যাভেন্ডার ফুলের মাঝখানে মেহজাবীন কখনও শুয়ে, কখনও হাঁটছেন, কখনও বা জানালার পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। এসময় অভিনেত্রীর পরনে ছিল স্টাইলিশ প্রিন্টেড গাউন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না।’

ছবিগুলো শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কমেন্টে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন- কেউ বলেছেন, ‘ল্যাভেন্ডার কুইন’।

এখন প্রায়ই দেশের বাইরে সময় কাটান মেহজাবীন। সে সুবাদে কিছু ফটোশুটেও দেখা মেলে তাকে, আর ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা। কাজের ক্ষেত্রে- এখন অনেকটা ফ্রি ই থাকেন এই অভিনেত্রী। কারণ তিনি জানিয়েছে, মানসম্পন্ন চিত্রনাট্য ছাড়া আর কাজ করবেন না এখন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯