ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি
পাশাপাশি দু’টি সারিতে দাঁড়িয়ে আছেন মহিলারা। পরনে লম্বা সাদা রঙের পোশাক, যাকে গাউনও বলা যায়। তাঁদের প্রত্যেকের চুলের দৈর্ঘ্য কোমরসমান। ঘন কালো চুল দুলছে সুরের তালে তালে। সঙ্গে বাজছে ড্রাম। এই আবহে সভায় প্রবেশ করছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারিবদ্ধ মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন তিনি। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য। যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। ট্রাম্পকে স্বাগত জানাতে সংযুক্ত আরব আমিরশাহির মহিলারা এই রীতি অবলম্বন করেছেন।

সংযুক্ত আরব আমিরশাহির প্রাচীন রীতিগুলির মধ্যে অন্যতম এই আল-আইয়ালা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী, এই রীতি সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও উত্তর-পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা, যার সঙ্গে ড্রাম বাজে এবং পাঠ করা হয় বিশেষ কবিতা। কবিতার কথা এবং ড্রামের শব্দের তালে তালে মহিলারা দীর্ঘ কেশ দুলিয়ে থাকেন নানা ভাবে।

শুধু মহিলা নন, পুরুষেরাও আল-আইয়ালার অংশ। তাঁরা থাকেন মহিলাদের ঠিক পিছনের সারিতে। ড্রাম বাজান তাঁরাই। পুরুষেরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে নির্দিষ্ট ছন্দে ড্রাম বাজিয়ে থাকেন। এ ছাড়া তাঁদের হাতে থাকে তরোয়াল অথবা বাঁশের লাঠি। যুদ্ধক্ষেত্রের অনুষঙ্গ তুলে ধরতে এই অস্ত্র ব্যবহার করা হয় আল-আইয়ালায়। মহিলারা যে লম্বা সাদা পোশাক পরে থাকেন, তা-ও প্রাচীন রীতিরই অংশ।

ওমান বা সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত বিয়েবাড়ির অনুষ্ঠানে জনপ্রিয় আল-আইয়ালা। এ ছাড়া, কোনও উৎসবের আবহে উদ্‌যাপনের অন্যতম অঙ্গ এই রীতি। রিপোর্টে দাবি, যে কোনও বয়সের, যে কোনও লিঙ্গে, যে কোনও সামাজিক শ্রেণির মানুষ এই রীতি পালন করতে পারেন।

সম্প্রতি পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন ট্রাম্প। কাতার, সৌদি আরব হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে যান তিনি। সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে ট্রাম্পকে স্বাগত জানানো হয় আল-আইয়ালার মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার