ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া আম পাড়তে গিয়ে পেটে রড ঢুকে শিশুর মৃত্যু চার বার বিয়ে, সাত বার প্রেম, তবু অতৃপ্ত জেনিফার! মুন্সীগঞ্জে পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ধর্ষণের পর চাপে ফেলে সাহিদাকে বিয়ে করেন মোনাইদ রাজশাহী মহানগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

ভিন্নমতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি: ফখরুল

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:১২:০১ অপরাহ্ন
ভিন্নমতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি: ফখরুল ফাইল ফটো
ভিন্নমতের দলগুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রেইনবো স্টেট করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুলাই শহীদদের স্মরণে রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
 
ফখরুল বলেন, ‘ভিন্নমত থাকবে। আমরা একটা রেইনবো স্টেট করব, যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে।’
 
‘রেইনবো স্টেট’ ধারণাটি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-পরবর্তী সময়ে ব্যবহৃত হয়েছিল, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি আদর্শ চিত্র তুলে ধরা হয়েছিল।
 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
 
বিগত বছরে গুম হত্যা নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক।’
 
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে ফখরুল বলেন, ‘কোন দলের কতজনের জীবন গেছে জুলাই আন্দোলনে, তা নিয়ে তর্ক-বিতর্ক করবো না।’
 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
পরে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে ১০ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি

সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি