ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিয়ের পরে কেন বাড়ছে ওজন? কারণ জানাল আইসিএমআর

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:২৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:২৯:০০ অপরাহ্ন
বিয়ের পরে কেন বাড়ছে ওজন? কারণ জানাল আইসিএমআর ছবি: সংগৃহীত
বিয়ের আগে বেশ ছিপছিপে গড়ন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই ভোল পাল্টে যায় চেহারার। বেশ গোলগাল ভুঁড়িটা হয় দেখার মতো। আত্মীয়-পরিজনেরা রসিকতা করেই বলেন, বিয়ের পরে সুখী হওয়া মানেই নাকি ‘মোটা’ হওয়া। একটু আধটু ওজন বৃদ্ধি নিয়ে তেমন মাথা ঘামান না কেউই, কিন্তু তা যদি স্থূলত্বের পর্যায়ে পৌঁছে যায়, তখন বিষয়টি চিন্তার। একটা সময়ে বিয়ের পরে ওজন বৃদ্ধি নিয়ে নানা রসিকতা করা হত, কিন্তু এখন সেই ঠাট্টা-তামাসাই উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দেশের অন্যতম বড় চিকিৎসা সংক্রান্ত গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশের প্রতি চার দম্পতির একটি স্থূলত্বের শিকার। মহিলা-পুরুষ উভয়েরই ওজন বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে।

২০১৯ থেকে ২০২১ সাল অবধি ৫২ হাজার ৭৩৭ দম্পতিকে নিয়ে সমীক্ষা চালায় আইসিএমআর। দেখা যায়, বিয়ের ঠিক পর পরই স্বামী ও স্ত্রী দু’জনেরই ওজন বৃদ্ধি হয়েছে। আর তা অল্পস্বল্প নয়, রীতিমতো স্থূলত্বের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ওজন তো আর এমনি বাড়ে না, সঙ্গে নানা রোগও নিয়ে আসে। ফলে কারও ধরা পড়ছে ডায়াবিটিস, তো কারও হার্টের রোগ। কেউ আবার উচ্চ কোলেস্টেরল, হাইপারটেনশনের খপ্পরে পড়েছেন।

বিয়ের পরে ওজন বৃদ্ধির এই সমস্যাটির নাম দেওয়া হয়েছে ‘স্পাউজাল ওবেসিটি’। অর্থাৎ, স্বামী ও স্ত্রী উভয়েই স্থূলত্বের শিকার। আগে মনে করা হত, বিয়ের পরে বুঝি মেয়েদেরই ওজন বাড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেরাও পিছিয়ে নেই। মেদের পাল্লা দু’দিকেই ভারী।

আইসিএমআরের সঙ্গেই এই সমীক্ষায় যোগ দিয়েছে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ’। গবেষকেরা যা জানিয়েছেন, তা চমকে দেওয়ারই মতো। দেশে যত দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে গড়ে প্রায় ২৭.৪ শতাংশই ‘মোটা’। দেশের বড় শহরগুলিতে এই সংখ্যা অনেক বেশি। কেরল, দিল্লি, পঞ্জাব, জম্মু-কাশ্মীর, মনিপুর, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে খোঁজ চালিয়ে গবেষকেরা দেখেছেন, শহুরে আদবকায়দায় অভ্যস্ত দম্পতিদের প্রায় ৪৭ শতাংশই স্থূলত্বের শিকার। তাঁরা না ওজন কমানোর চেষ্টা করছেন, না খাওয়াদাওয়ায় লাগাম টানছেন। আজ পার্টি, তো কাল বন্ধুদের আড্ডায় ভূরিভোজ। জাঙ্ক ফুড, অ্যালকোহলের ফোয়ারা ছুটছে।

এখনকার সময়ে বেশির ভাগ পরিবারই ছোট। স্বামী ও স্ত্রী উভয়েই কর্মরত। অনেকেই আলাদা সংসার পাতছেন। কর্মব্যস্ততার কারণে রান্না করে স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই নেই। অনলাইনে অর্ডার করেই দুপুরের বা রাতের খাওয়া সারছেন। জাঙ্ক ফুডও খাওয়া হচ্ছে দেদার। এই অনিয়মের কারণেও ওজনও বেড়ে চলেছে।

জীবনযাত্রার বদলই সবচেয়ে বড় কারণ বলে মনে করছে আইসিএমআর। গবেষকেরা জানাচ্ছেন, বিয়ের পরে একে অপরের জীবনযাপন পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে যেমন তাঁদের খাওয়ার অভ্যাস বদলায়, তেমনই ‘স্লিপ সাইকল’ অর্থাৎ, ঘুমনোর সময়ও বদলে যায়। বিয়ের পর পর নিমন্ত্রণ, আত্মীয়-পরিজনদের সমাগম বাড়ে। খাওয়াদাওয়াও হয়ে যায় অনিয়মিত। ফলে স্বাভাবিক ভাবেই ওজন বৃদ্ধি হয়।

বিয়ের পরে নতুন কিছু দায়িত্ব এসে পড়ে। সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রটিও সমান দক্ষতায় সামাল দিতে হয়। ফলে মানসিক চাপ বাড়ে আর তাতে ঘুম কমে। বিয়ের আগে যিনি শরীরচর্চা নিয়ম করে করতেন, বিয়ের পরে সেই অভ্যাসে ভাটা পড়ে অনেক সময়েই। তাতেও ওজন বাড়ে।

বিয়ের আগে অনেক মেয়েই ওজন নিয়ে বেশ সচেতন থাকেন। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখেন, শরীরচর্চাও শুরু করেন কেউ কেউ। তবে বিয়ের পর সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও, বেশির ভাগের ক্ষেত্রে তা কিছুটা কমে যায়। অনেক মহিলাই সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের প্রতি যত্ন কম নেন। কেউ আবার সময়ের অভাবে শরীরের প্রতি যত্ন নিতে পারেন না। ফলে ওজন বেড়ে যায়। তবে এই সমস্যা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও। সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ের পরে মহিলাদের যতটা ওজন বৃদ্ধি হচ্ছে, পুরুষদেরও ততটাই হচ্ছে। এর পিছনে জিনগত কারণ থাকতে পারে বলেও অনুমান করছেন গবেষকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক