ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

মহানগরীতে ছাত্রলীগ কর্মী, ছিনতাই ও চাঁদাবাজ ৭জন সহ গ্রেফতার ৩৪

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:০৬:১৩ অপরাহ্ন
মহানগরীতে ছাত্রলীগ কর্মী, ছিনতাই ও চাঁদাবাজ ৭জন সহ গ্রেফতার ৩৪ মহানগরীতে ছাত্রলীগ কর্মী, ছিনতাই ও চাঁদাবাজ ৭জন সহ গ্রেফতার ৩৪
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ কর্মী, ছিনতাই ও চাঁদাবাজ ৭জন সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মো: খোরশেদ আলী (৩৩) রাজশাহী জেলার দূর্গাপুর থানার কয়ামা জামপুর এলাকার মো: মুনসুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মো: রায়হান শেখ রিহান (২২), মো: মেহেদী হাসান মানিক (১৯), মো: জাহাঙ্গীর আলম সজিব (২০), মো: পাঞ্জা (৩৫), মো: রুবেল (২৮) ও কবির হোসেন খিচ্চু (৩৪)।

রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন। রায়হান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকার মো: মিলন শেখের ছেলে, মেহেদী একই এলাকার মৃত মোকছেদুলের ছেলে, জাহাঙ্গীর মো: ওহিদের ছেলে, পাঞ্জা রাজপাড়া থানার সিপাই পাড়ার মো: বুলবুলের ছেলে, রুবেল বোয়ালিয়া মডেল থানার সিপাইপাড়ার আ: করিম ওরফে মুনসুর রহমানের ছেলে এবং কবির রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু