ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

মেসির জোড়া গোলে জিতল ইন্টার মায়ামি

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০২:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০২:৪৭:৪৯ অপরাহ্ন
মেসির জোড়া গোলে জিতল ইন্টার মায়ামি ছবি: সংগৃহীত
আগের ম্যাচে গোল করতে পারেননি লিয়োনেল মেসি। হেরেছিল তাঁর দল ইন্টার মায়ামি। আবার গোলে ফিরলেন মেসি। নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। তাঁর দাপটে জিতল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নজির গড়লেন আর্জেন্টিনার ফুটবলার।

মেজর লিগ সকারে প্রথম দুই মরসুমে অন্তত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় ঢুকে পড়েছেন মেসি। এই তালিকায় আরও চার জন রয়েছেন। বাকিরা হলেন রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান জিয়োভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হের্নান্দেস (২০২৩-২৪)। গত সাত ম্যাচের মধ্যে ছ’টাতে জোড়া গোল করেছেন মেসি। আমেরিকার লিগে রেকর্ড গড়েছেন তিনি। আগে কোনও ফুটবলার এই কীর্তি করতে পারেননি।

ম্যাচের শুরুটা ভাল হয়নি মায়ামির। ১৪ মিনিটে গোল করে রেড বুলসকে এগিয়ে দেন আলেকজ়ান্ডার হ্যাক। যদিও সেই লিড বেশি ক্ষণ ছিল না। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে যায় মায়ামি। ২৪ মিনিটে মেসির পাস থেকে গোল করেন জর্দি আলবা। ২৭ মিনিটে আবার সেই মেসির পাস থেকে গোল করেন টেলাস্টো সেগোভিয়া। বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন সেগোভিয়া। ৩-১ এগিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে মেসির জাদু। প্রথমার্ধে অনেক চেষ্টায় তাঁকে আটকাতে পেরেছিলেন রেড বুলসের ডিফেন্ডারেরা। কিন্তু ১-৩ পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে রেড বুলস। ফলে মেসিও পাল্টা সুযোগ পান। ৬০ মিনিটের মাথায় নিজের প্রথম গোল করেন মেসি। ১৫ মিনিট পর লুই সুয়ারেসের পাস ধরে দ্বিতীয় গোল করেন তিনি। ৫-১ গোলে ম্যাচ জেতে মায়ামি। চলতি মরসুমে মায়ামির হয়ে ১৮ গোল করে ফেললেন লিয়ো।

চলতি মরসুমে এই প্রথম কোনও ম্যাচে ৫ গোল খেল রেড বুলস। শুরুটা ভাল করেছিল তারা। প্রথম ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। পরের ১৩ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়েছে তারা। আট নম্বরে নেমে গিয়েছে নিউ ইয়র্কের ক্লাব। অন্য দিকে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির থেকে ৭ পয়েন্ট কম তাদের। তবে সিনসিনাটি মায়ামির থেকে তিনটে ম্যাচ বেশি খেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান