ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

২০ বছর কোমায় থাকার পর চিরঘুমে সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ ওয়ালিদ!

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০২:৪২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০২:৪২:৪৮ অপরাহ্ন
২০ বছর কোমায় থাকার পর চিরঘুমে সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ ওয়ালিদ! ছবি: সংগৃহীত
গত ২০ বছর ধরে গভীর ঘুমে ছিলেন তিনি। জলের মতো অর্থ ব্যয় হয়েছে। কিন্তু রাজপুত্রকে জাগানো যায়নি। কোনও ‘সোনার কাঠি’ ছুঁইয়ে কোমা থেকে তোলা গেল না সৌদি আরবের রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদকে। শনিবার ঘুমের মধ্যেই চিরঘুমে তলিয়ে গেলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ পুত্রের মৃত্যুর খবর দেন সংবাদমাধ্যমে। পুত্রশোকে দীর্ঘ বার্তা লিখেছেন তিনি।

২০০৫ সালে সৌদির যুবরাজ ওয়ালিদ ১৮ বছর বয়সে রিয়াদে একটি পথ দুর্ঘটনার মুখোমুখি হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তরুণকে। কিন্তু কোমায় চলে যান তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, মস্তিষ্কে চোট লাগার কারণে তিনি কোমায় চলে গিয়েছেন। তার পর দীর্ঘ ২০ বছর কোমায় ছিলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র।’ রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আল-ফকিরিয়া জেলায় তাঁর প্রাসাদে পুরুষ এবং মহিলারা আলাদা আলাদা করে যেতে পারবেন। তবে সেটা ২৩ জুলাইয়ের পরে।

রিপোর্টে প্রকাশ, ২০০৫ সাল থেকে ওয়ালিদের অবস্থার কোনও রকম উন্নতি হয়নি। চিকিৎসকেরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ত্যাগ করলেও, তাঁর বাবা খালিদের আশা ছিল ছেলে এক দিন ঠিক সুস্থ হয়ে উঠবে। বছর দুই আগেই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যুবরাজকে ‘জাগানো’ আর সম্ভব নয়। তবে অত্যাশ্চর্য কিছুর আশায় ছিলেন পিতা। তিনি পুত্রকে ‘লাইফ সাপোর্ট’ থেকে বার করতে চাননি। এ বছরের জুনে ইদ-উল-আজহায় অন্য পুত্রদের নিয়ে ‘ঘুমন্ত রাজপুত্র’কে দেখতে গিয়েছিলেন খালিদ। পুত্রের আরোগ্যের জন্য প্রার্থনা করেন। কিন্তু শেষমেশ না-ফেরার দেশে পাড়ি দিলেন ওয়ালিদ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা