ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২০:৪৩ অপরাহ্ন
ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত: পাকিস্তান
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা জানান। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের।

এর আগে, দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়। যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

ইসহাক দার জানান– ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে, ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

১২ মে হটলাইনে যোগাযোগ করেন ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা। এতে ১৪ মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। এখন জানা গেলো, যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে ১৮ মে পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার