ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা

পেট ভরবে, মেদও কমবে, এমন ৩ রকম স্যালাড তৈরির পদ্ধতি

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১২:০৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:০৮:৫৪ পূর্বাহ্ন
পেট ভরবে, মেদও কমবে, এমন ৩ রকম স্যালাড তৈরির পদ্ধতি পেট ভরবে, মেদও কমবে, এমন ৩ রকম স্যালাড তৈরির পদ্ধতি
ওজন কমাতে এখন অনেকেই ভাত বা রুটি খাওয়া ছেড়েছেন। পাতে পড়ছে ডালিয়া, ওট্‌স বা কিনোয়া। দুপুরে বা রাতে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা রুটির বদলে হালকা কিছু খেতে হলে কী খাবেন, তা নিয়ে চিন্তা থাকে। রোজ ওট্‌স বা কিনোয়া খেতে ভাল লাগে না। এ দিকে ভারী খাবার খাওয়াও চলবে না। তাই সে জায়গায় স্যালাড ভাল বিকল্প হতে পারে। স্যালাড মানেই যে শুধু শসা, পেঁয়াজ আর টম্যাটো, তা নয়। নানা রকম স্যালাড হয়। কোনওটি প্রোটিনে সমৃদ্ধ, আবার কোনওটিতে থাকে শুধুই স্বাস্থ্যকর ফ্যাট। অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল কমাতে চাইলে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ স্যালাডই খেতে হবে। এমন তিন ধরনের স্যালাড তৈরির প্রণালী রইল।

মরসুমি ফল-আনাজের স্যালাড খাওয়া সব সময়েই ভাল। তাতে শরীর যেমন পুষ্টি পায়, তেমন নানা রঙে ভরা সেই খাদ্য মনও ভাল করে। তবে প্রচুর ক্যালোরিতে ভরা ড্রেসিং মেশানো কায়দার স্যালাড খেলে হবে না। খেয়াল রাখা ভাল, বাজার চলতি ড্রেসিং যত মেশাবেন, স্যালাডের উপকারিতা ততই কমবে।

কী কী স্যালাড খেলে উপকার হবে?

১) মিক্সড স্যালাড

মিক্সড স্যালাড।
মিক্সড স্যালাড। ছবি: ফ্রিপিক।

যে কোনও শাকসব্জি-ফল ব্যবহার করতে পারেন ব্রকোলি, বেলপেপার, মটরশুঁটি, বিনস্‌, টোম্যাটো, বিট, গাজর, পালংশাক, ভুট্টা— যে মরসুমে যা পাওয়া যায়, সবই রাখুন ঘুরিয়ে ফিরিয়ে। আনাজগুলি ছোট করে কেটে, ভাপিয়ে নিন৷ জল বেশি দেবেন না। এ বার এক চামচ অলিভ অয়েলে অল্প আদাকুচি, কয়েক কোয়া রসুন নাড়াচাড়া করে নিন। সেই তেলেই সেদ্ধ করা আনাজ ফেলে অল্প নাড়াচাড়া করুন। মাঝেমধ্যে স্বাদ বদলাতে আদা-রসুনের সঙ্গে একটু পেঁয়াজকুচিও দিতে পারেন। রোজ তেল খেতে না ইচ্ছে হলে ভাপানো আনাজে একটা গোটা পাতিলেবুর রস মেশাতে পারেন। স্বাদমতো গোলমরিচ আর নুন ছড়িয়ে নিন।

২) ছোলা ও পুদিনার স্যালাড

ছোলা ও পুদিনার স্যালাড।
ছোলা ও পুদিনার স্যালাড। ছবি: ফ্রিপিক।

ছোলা আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখুন। তার পর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। এ বার সেদ্ধ ছোলার সঙ্গে কুচি করে কাটা শসা, টম্যাটো, পেঁয়াজ, লাল বা হলুদ বেলপেপার ও একমুঠো পুদিনাপাতা মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এতে স্বাদমতো নুন, গোলমরিচ, এক চিমটে চাট মশলা বা জিরে গুঁড়ো ও পাতিলেবুর রস মেশালে তৈরি হয়ে যাবে স্যালাড। স্বাদ বদলাতে তেঁতুল জলও দিতে পারেন মাঝেমধ্যে। তবে অম্বলের ধাত থাকলে বেশি টক না খাওয়াই ভাল।

৩) তরমুজ, পনির ও পুদিনার স্যালাড

তরমুজ, পনির ও পুদিনার স্যালাড।
তরমুজ, পনির ও পুদিনার স্যালাড। ছবি: ফ্রিপিক।

একঘেয়ে খাবারের স্বাদ বদলাতে এই স্যালাডের তুলনা হয় না। ঠান্ডা রমুজের সঙ্গে পনির ও পুদিনার মিশেল যেমন পুষ্টিকর, তেমনই স্বাদকোরকেও আরাম দেবে। তরমুজ ছোট ছোট টুকরো করে নিন। এ বার পনির কাঁচাও রাখতে পারেন বা অলিভ তেলে হালকা সাঁতলে নিতে পারেন। এই স্যালাডে পুদিনা ও শসার টুকরো মেশালে স্বাদ আরও খুলবে। নুন ও গোলমরিচ দিয়ে এই স্যালাড ভাল লাগে। তা ছাড়া এতে অল্প করে চাট মশলা ও পাতিলেবুর রসও দিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু