ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

তানোরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:৪৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:৪৮:৫৫ অপরাহ্ন
তানোরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ তানোরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
রাজশাহীর তানোরে রাস্তা দখল করে সরকারি খাস জায়গায় অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামে এই ঘটনা ঘটেছে।

এঘটনায় গত ১৮ জুলাই শুক্রবার তোফাজুল ওরফে নজরুল বাদি হয়ে একই গ্রামের আনোয়ার হোসেনসহ দুজনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,উপজেলার জেএল নম্বর ৮৩, মৌজা চিমনা, খতিয়ান নম্বর আর.এস-১, দাগ নম্বর আর,এস-১৬৪, শ্রেণী রাস্তা,পরিমাণ ১৩ ফিট। অভিযোগে বলা হয়েছে, ওই ১৩ ফিট রাস্তা ছেড়ে বাড়ি করার কথা রয়েছে।এই জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করা আছে।এছাড়াও বাদি ওই জায়গা ভরাট করে ওই রাস্তা তৈরী করেছেন। কিন্ত্ত বিবাদীগণ উক্ত সম্পত্তিতে জোরপুর্বক অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণ করছেন। গ্রামবাসি বাধা দিতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা।এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে এনিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে,আনোয়ার হোসেন বলেন, স্থানীয আনারুল ইসলাম টাকা খেয়ে সাদরুল নামের এক ব্যক্তিকে খাস জায়গায় পাকা বাড়ি করে দিচ্ছেন। কিন্ত্ত তারা বাড়ি করতে গেলে তাদের বাধা দেয়া হচ্ছে।অথচ তারা ১০ ফিট রাস্তা ছেড়ে বাড়ি করছেন। তিনি বলেন, খাস জায়গায় তাদের বাড়ি করা হলে তারা কেনো বাড়ি করতে পারবেন না। যদি বাড়ি করা বন্ধ হয় তাহলে সবার বাড়ি করা বন্ধ করা হোক।

অন্যদিকে তোফাজুল নজরুল বলেন, তাদের যাতায়াতের রাস্তা দখল করে আনোয়ার বাড়ি করছে, আনোয়ারের বাড়ি নির্মাণ করা হলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে।এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১