ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

কোন শ্রমিককে কারখানা মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:১৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:১৬:০১ অপরাহ্ন
কোন শ্রমিককে কারখানা মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা কোন শ্রমিককে কারখানা মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা
 

কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না, এমন সিধান্ত নেয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

 

 

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভার পৌর এলাকার গেন্ডা বালু মাঠে শহীদের স্মরণে "জুলাই পূর্ণজাগরণ-২০২৫ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

তিনি আরো বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে, কমপক্ষে ৫ টি করে ট্রেড ইউনিয়ন করবে। পরে সিবিএ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে।

 

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, এদেশের অনেক কারখানা মালিক আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে মাসের পর মাস বিদেশে থাকে, টাকা কোথা থেকে দিবে। কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে তারা চলে গেছে। তারা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।
বন্ধ কারখানার বিষয়ে উপদেষ্টা বলেন, যেগুলো বন্ধ হয়েছে বা যেগুলো খারাপ অবস্থায় আছে সেগুলো বিজিএমইএ’য়ের মেম্বার। তাদেরকে বলতে হবে বিজিএমইএ’য়ে কি করবে। এতো দিন বিজিএমইএ ছিল না। এই জন্য শ্রম মন্ত্রনালয় এটার সঙ্গে জড়িত ছিল। যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে পরিচালিত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। যেমন ধরুণ বেক্সিমকো পরিচালনার জন্য বিদেশী কিছু সংস্থা বাংলাদেশে আছে। এরমধ্যে তারা হয়তো আলোচনা করে অনেক দূর এগিয়ে গেছে। তারা যদি অনুকূলে থাকে, তারা কারখানাটি পরিচালনা করবে।

 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন কারখানার কয়েক শ' শ্রমিক।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক