ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি: প্রাণিসম্পদ উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:০৬:০৪ অপরাহ্ন
শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি: প্রাণিসম্পদ উপদেষ্টা শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি: প্রাণিসম্পদ উপদেষ্টা
 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি। আপনাদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন।"

 

 

শনিবার (১৯ জুলাই) বিকালে শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের উদ্যোগে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫' - এর অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য কাজ করে যাচ্ছে । শ্রম আইনে শ্রমিকদের যে সকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনো থামেনি। এই পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সকলের দায়িত্ব।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী-সহ অনেকে।

 

সমাবেশের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, মালিকপক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক