ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই, ১৫ বছর গর্তে লুকিয়ে ছিলেন: সারোয়ার তুষার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:০১:২৭ অপরাহ্ন
এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই, ১৫ বছর গর্তে লুকিয়ে ছিলেন: সারোয়ার তুষার এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই, ১৫ বছর গর্তে লুকিয়ে ছিলেন: সারোয়ার তুষার
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "যারা এনসিপিকে ভয় দেখাবে তাদেরকে বলবেন গত ২০২৪ সালের জুলাই মাসে দেশের সমস্ত রাষ্ট্রীয় বাহিনী উপর থেকে গুলি করছে, নিচ থেকে গুলি করছে, পাতাল থেকে গুলি করছে, ডান বাম থেকে গুলি করছে অসম্ভব ভাবে অত্যাচার করে ও তারা টিকতে পারেনি।

 

 

তিনি বলেন, পাশের রাষ্ট্র ভারত অনেক চেষ্টা করে ও টিকাতে পারে নাই। তার মানে হচ্ছে একটা দেশের মানুষ যদি কাউকে না চাই, সমস্ত শক্তি দিয়েও পাশের দেশের সমর্থন দিয়েও কিছুই কাজে আসবে না। কাজেই এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি আপনার রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করি। গত ১৫ বছর তো গর্তের ভিতর লুকিয়ে ছিলেন"।

 

 

শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার চর-বেলাব ব্রীজ ঘাটে বেলাব উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে ৩০ জুলাই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নরসিংদী জেলা আগমন উপলক্ষে জুলাই পদযাত্রার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এসব কথা বলেন।

 

 

তিনি আরো বলেন, বেলাবতে আলাদা আসন হওয়া উচিত,বেলাব মনোহরদী দুটি আলাদা উপজেলা বিরাট জায়গা একটা আসন এটা হয় না। বেলাব থেকে এই দাবিটা জোরেশোরে তুলতে হবে। রায়পুরা উপজেলাকেও ভেঙে দুইটা আসন করে নরসিংদীতে সাত টি আসন করতে হবে।

 

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব নয়ন আহমেদ, নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, মনোহরদী উপজেলার প্রধান সমন্বয়কারী ফজলে রাব্বি, যুগ্ম- সমন্বয়কারী মনির সরকার জীবন, মাহবুবুল আলম, বেলাব উপজেলা এনসিপি নেতা সাঈদী হাসান নওফেল, আব্দুল আল নাঈম, মো: শরিয়ত উল্লাহ, রহমতউল্লাহ রাফি'সহ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক