ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

এনসিপি নেতার উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৯:২৭ অপরাহ্ন
এনসিপি নেতার উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল এনসিপি নেতার উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল
 

এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রীড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেয়া এধরণের হাইব্রীডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।


তারা বলেন, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি এধরণের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর।

 


ছাত্রদল নেতৃদ্বয় বলেন, অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এধরণের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।


ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নেতাদের প্রতি এধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক