ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়: মামুনুল হক

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১০:৫৪:৩০ অপরাহ্ন
দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়: মামুনুল হক দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্বের জন্য নয়: মামুনুল হক
 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের সুস্পষ্ট ঘোষণা—আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছিলাম, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ২০২৪-এর আগস্ট মাসে আমরা আবার দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়।

 

 

শনিবার (১৯ জুলাই) বিকেলে শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে তিনি এ কথা বলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ আ. মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ‘আপনি অল্প সময়ের মেহমান। এদেশে একটি শান্তিপ্রিয়, অবাধ, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন করার দায়িত্ব আপনার। আপনি সেই নির্বাচন করার প্রস্তুতি নিন। এদেশের মানুষ যাতে সত্যিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করুন। রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী প্রতিটি মানুষ যেন সারা পৃথিবী থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারা যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন, তদ্রুপভাবে জনপ্রতিধিত্বমূলক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও যেন একই ভূমিকা পালন করতে পারেন, সেই পথ উন্মুক্ত করুন।’

 

 

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এসব কাজ বাদ দিয়ে আপনারা স্বল্পকালীন সরকার স্থায়ীভাবে বাংলাদেশকে মানবাধিকার কমিশন নামক রাষ্ট্রীয় বেহায়াপনা এজেন্ডা বাস্তবায়ন করার যদি পাঁয়তারা করেন, আপনাদের পরিণতি ভালো হবে না।’


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক