ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১০:৪৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:১৪:২৬ পূর্বাহ্ন
তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে এবং অন্তর্র্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ জানিয়ে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় যুবদলের সদস্য সচিব, মোঃ রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বোয়ালিয়া থানার সিটি টাওয়ার থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইঞ্জি: মোঃ আরিফুজ্জামান সোহেল সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর ও সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ মহানগর, রাজশাহী।

আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাইনুল ইসলাম মিন্টু, মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, মৃধা মোমিন, সাইদ, নাঈম, তারেক, রবিন, শ্যামল-সহ রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক