ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

হারানো বন্ধুত্ব ফিরছে নুসরত- মিমি'র

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:৫৭:০৪ অপরাহ্ন
হারানো বন্ধুত্ব ফিরছে নুসরত- মিমি'র হারানো বন্ধুত্ব ফিরছে নুসরত- মিমি'র
ওঁদের বন্ধুত্ব একটা সময় নাকি টলিপাড়ায় চর্চার বিষয় ছিল। নুসরত জাহান-মিমি চক্রবর্তী তখন ‘হরিহর আত্মা’। কান পাতলেই শোনা যেত এ কথা। আচমকা নাকি সেই বন্ধুত্বে চিড়। কী কারণ? জানেন না কেউই। তবে টলিপাড়া দেখেছে, দুই সুন্দরীর মধ্যে ব্যবধান বেড়েছে। সম্পর্কে হিমশীতলতা। টাটকা গুঞ্জন, ২০২৫-এ এসে সেই দূরত্ব নাকি ফের মুছতে চলেছে! এ বারের পুজোয় তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন।

মিমি-নুসরত নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’তে অভিনয় করছেন, এ খবর টলিপাড়ার সকলেই জানে। কিছু লোক জানেন, ওই ছবির একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন, বহু বছর পরে! দৃশ্যের প্রয়োজনে তাঁরা হাতে হাত রেখে শট দিয়েছেন, যা দেখে বিস্মিত উপস্থিত প্রত্যেকে। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে খবর ছড়িয়েছে এক সেট থেকে আর এক সেটে। পল্লবিত হয়ে সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা টালিগঞ্জে। ফের বন্ধুত্ব জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত টলিউড।

ছবিতে মিমি ‘সংযুক্তা’, রাজ্য প্রশাসনের প্রথম সারির অফিসার। শোনা গিয়েছে, নুসরত এই ছবিতে ‘আইটেম’ নাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেছেন। তেমনই একটি দৃশ্যে মিমি আর নুসরত এক ফ্রেমে ধরা দিতে চলেছেন। শুধু এটাই নয়, এই ছবিতে দীর্ঘ দিন পরে দেখা যাবে নুসরত জাহান-অঙ্কুশ হাজরাকেও। এঁরাও একটা সময় ভাল বন্ধু ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ