ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন শবে কদরের ফজিলত ও ৫ আমল তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা চরিত্রহীন নারী চেনার আটটি উপায় অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী ‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব’! বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিল আইআরজিসি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প আজ পবিত্র শবে কদর রাণীশংকৈলে গরীবের মাঝে যাকাতের চেক শবে কদর লাভের সহজ ৫ উপায়

স্ত্রী সুমাইয়াকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৩০:০৫ অপরাহ্ন
স্ত্রী সুমাইয়াকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু স্ত্রী সুমাইয়াকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

ক্রবার দিনগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় সাব্বির প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামের এক তরুণীকে বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে পরিবার তাঁদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে তিরের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ভিডিও কলে ঘটনা প্রত্যক্ষ করে সুমাইয়া তাৎক্ষণিকভাবে তাঁদের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীরা ছুটে গিয়ে সাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ