ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহী নগরীতে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৭:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৭:০০:২৬ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ রাজশাহী নগরীতে গাঁজা ও ফেনসিডিল সহ মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিল সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ৪০ বোতল ভারতীয় ফেসসিডিল জব্দ করা হয়। 

শুক্রবার বিকাল সোয়া ৫টা থেকে শুরু রাত পৌনে ৯টা পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী হলো: মোঃ তমাল হোসেন (৩২), সে তমাল নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে ও মোঃ সুমন রেজা (৪০), সে  একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মোঃ মিজানুর রহমানের ছেলে।

অপর অভিযানে গ্রেফতারকৃতরা হলো: মোঃ ইফতার আহম্মেদ (২২), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে ও মোঃ সেলিম (৩৫), সে একই এলাকার মোঃ বুদ্ধুর ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শুক্রবার পৌনে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজা সহ মাদক কারবারী তমাল ও সুমনকে গ্রেফতার করে এসআই মোঃ আব্দুল হাকিম সরকার ও সঙ্গীয় ফোর্স।

একই দিন বিকাল সোয়া ৫ টায় দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক কারবারী ইফতার ও সেলিমকে গ্রেফতার করে এসআই মোঃ মাসুন কবির ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক