ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ ও নাটোরে বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার ২ 

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৭:৪০:০১ অপরাহ্ন
রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ ও নাটোরে বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার ২  রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ ও নাটোরে বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার ২ 
রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫জন ও নাটোরে বিপুল পরিমান গাঁজা-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারীরা হলো: মোঃ আব্দুল হাকিম (২৬), সে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে, তবে সে (দূর্গাপুর থানার আড়াইল  গ্রামের স্থানী বাসিন্দা), মোঃ নাভিদ হাসান (২০), সে পবা থানার নওহাটা বাগসারা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। 

অপর অভিযানে ৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার: মোঃ শামীম রেজা (২৭), সে রাজশাহীর মোহনপুর থানার মতিহার গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে। ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার মোঃ জসিম উদ্দিন (৩৩), সে চারঘাট থানার টাঙ্গন পূর্বপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার: মোঃ আহম্মদ আলী (২৫), সে নগরীর  শাহমখদুম থানার খিরসিন ফুদকিপাড়া এলাকার মোঃ মনজুর আলীর ছেলে। 

এদিকে, বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় নাটোর বাগাতিপাড়া থানাধীন বাঁশবাড়িয়া হাটপাড়া এলাকার একটি বাড়ির শয়ন কক্ষে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা-সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে উপরোক্ত গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো:  মোঃ আমিনুল ইসলাম ইসলাম (৪৫), সে বাগাতিপাড়া থানার বাঁশবাড়িয়া হাটপাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে ও  মোঃ সাজেদুল রহমান (৩২), সে একই থানার বাঁশবাড়িয়া মধ্যেপাড়া এলাকার মোঃ মফেজ উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার ও মহানগরীর পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে স্ব -স্ব থানা পুলিশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ