ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

খুশির চোখ, নাক, ঠোঁটে আমূল বদল! অস্ত্রোপচার নিয়ে বড় স্বীকারোক্তি

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৯:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৯:০৩:২২ অপরাহ্ন
খুশির চোখ, নাক, ঠোঁটে আমূল বদল! অস্ত্রোপচার নিয়ে বড় স্বীকারোক্তি খুশি কপূর। ছবি: সংগৃহীত
চেহারার জন্য বার বার কটাক্ষের শিকার হন খুশি কপূর। শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে নেটাগরিকেরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন। বি-টাউনে পা রাখার আগে তাঁর মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। এখন বদলে গিয়েছে অনেক কিছুই। সেই নিয়ে ফের খোলাখুলি কথা বললেন খুশি।

মুখের বিভিন্ন জায়গায় করেছেন অস্ত্রোপচার। ভ্রু, নাক, ঠোঁটে ফোটাতে হয়েছে সূচ। অবলীলায় সে কথা স্বীকার করেছেন খুশি। অস্ত্রোপচারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন করা হয় খুশিকে। তখনই তিনি স্বীকার করেন, নিজেও অস্ত্রোপচার করিয়েছেন। এই সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত বলে জানান তিনি। খুশি বলেন, “আমি সব সময় সৎ থাকার চেষ্টা করেছি। নিজে যা করেছি, সেটা নিয়ে খোলাখুলি কথা বলতেই পছন্দ করেছি। কেউ যদি নিজে কিছু করতে চান, সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ। তাঁদের যেটা মানাচ্ছে, তাঁরা সেটা করতেই পারেন।”

তারকা হিসেবে নতুন প্রজন্মের অনুরাগীদের উপর কী প্রভাব পড়বে, সেটা নিয়ে ভাবাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন খুশি। তাই শ্রীদেবী কন্যা জানান, অস্ত্রোপচার করে সেটা অস্বীকার করা মোটেই ভাল দৃষ্টান্ত তৈরি করে না। তার চেয়ে বরং নিজের সিদ্ধান্ত স্পষ্ট বললে তা অনুপ্রেরণা জোগায়।

খুশি জানান, অস্ত্রোপচার করার পরে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আগেও সমালোচনা করতেন। তাই তাঁর কথায়, “এই বিষয়ে আলোচনা করতে গেলে শেষ হবে না। তাই শান্তি বজায় রাখাই ভাল। নিজের সিদ্ধান্তে অনড় থাকুন। অন্যেরা কী বলছেন, সেই নিয়ে ভাববেন না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩