ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

গাজায় সাধারণ গৃহস্থদের বাড়িও ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে ইজরায়েলি সেনা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৮:৫৮:৫৫ অপরাহ্ন
গাজায় সাধারণ গৃহস্থদের বাড়িও ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে ইজরায়েলি সেনা ছবি: সংগৃহীত
গাজা ভূখণ্ডে হামাসকে মোকাবিলার কথা বলে আদতে সাধারণ গৃহস্থদের বাড়ি ধ্বংস করছে ইজরায়েল। গত মার্চ মাসে হামাসের সঙ্গে সংঘর্ষবিরতির চুক্তি থেকে সরে আসার পর গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখিয়েছে, গাজ়া ভূখণ্ডে কী ভাবে কয়েক হাজার মানুষের বসতবাড়ি বুলডোজার কিংবা বোমা বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, গাজা ভূখণ্ডের দক্ষিণে রাফা শহরের অধিকাংশ বাড়ি, বহুতল ভেঙে গুঁড়়িয়ে দেওয়া হয়েছে। এপ্রিল থেকে এই ধরনের হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইজরায়েলি সেনা। বড় বা়ড়ি কিংবা বহুতল ভাঙতে নিয়ন্ত্রিত মাত্রায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়েছে বুলডোজার।

আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞদের কয়েক জনকে উদ্ধৃত করে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি সেনার এই কাজ আন্তর্জাতিক আইনের বিরোধী। ওই বিশেষজ্ঞরা জেনেভা সম্মেলনের প্রসঙ্গ উত্থাপন করে জানিয়েছেন, যুদ্ধের সময় কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া কোনও অবস্থাতেই সাধারণ মানুষের জীবন এবং তাঁদের সম্পত্তির উপর হামলা চালানো যায় না। ইজরায়েল এই মানবাধিকার আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধ করেছে বলে দাবি তাঁদের।

ইজরায়েলের অবশ্য দাবি, বিভিন্ন বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত রেখেছে হামাস। সেই কারণে কার্যত বাধ্য হয়েই তারা সেগুলি ধ্বংস করছে। গত জুলাই মাসে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ জানিয়েছিলেন, গাজার রাফা এবং অন্য শহরগুলিতে ধ্বংসস্তূপের উপর নতুন ‘মানবিক শহর’ গড়ে তোলা হবে। সেই শহরে অন্তত ৬ লক্ষ প্যালেস্টাইনি বসবাস করতে পারবে বলে জানান তিনি। ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট অবশ্য ইজরায়েলের ওই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, “বন্দিশিবির তৈরির চেষ্টা চলছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার