ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুর্গাপুরে -দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, থানায় মামলা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:০৫:২৭ অপরাহ্ন
দুর্গাপুরে -দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, থানায়  মামলা দুর্গাপুরে -দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, থানায় মামলা
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৫ মে রাতে হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর নিহত হন। এ ঘটনায় আহত হন ১১ জন।

এলাকাবাসী আরও জানান,গত মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের রহেদসহ তার পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশে বসেন স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সালিসি বৈঠকে জমিজমা সংক্রান্ত জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। সালিশের পরেরদিন বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে  হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিবুর'কে প্রথেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর  রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ও উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের  বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক