ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার হত্যার পলাতক আসামী চট্টগ্রামে গ্রেফতার রাউজান হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাসিকে নতুন প্রশাসক রিটন, সমর্থনের বার্তা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত ​নতুন আলোর সম্পাদক ও প্রকাশক ফারজানা ইসলাম লাবণ্যকে জন্মদিনের শুভেচ্ছা তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে প্রাইভেট কারে গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২ আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে

বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই: সারজিস আলম

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৫:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৫:০১:১৭ অপরাহ্ন
বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই: সারজিস আলম ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসরমুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। 

তিনি বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা এই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় সারজিস এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যার নির্দেশদাতা, শাপলা চত্বরে হত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।

তিনি বলেন, যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলায় পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পথসভা আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকে নতুন প্রশাসক রিটন, সমর্থনের বার্তা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর

রাসিকে নতুন প্রশাসক রিটন, সমর্থনের বার্তা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর