ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র’

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৫৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৫৫:২০ অপরাহ্ন
‘ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র’ ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হলো। ইরান দাবি করেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরানের সিনিয়র কর্মকর্তার বরাতে প্রেস টিভি জানিয়েছে, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। 

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। 

কর্মকর্তারের বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হলো পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। 

নাম প্রকাশ না করা এই কর্মকর্তার বরাতে প্রেস টিভি আরও জানায়, যেকোনো নতুন আলোচনার (যুক্তরাষ্ট্রের সঙ্গে) ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে, যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়।  

তবে বুধবার (১৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অপূরণীয় আঘাত পেয়েছে এবং তেহরানের সঙ্গে ফের আলোচনা শুরু করার জন্য কোনও তাড়াহুড়ো নেই। 

প্রেস টিভিকে ইরানের এই সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের অবশ্যই এই নিশ্চয়তা পেতে হবে যে স্টিভ উইটকফ (ট্রাম্পের বিশেষ দূত) যেন যুদ্ধের জন্য আগুন জ্বালানোর পাত্র না হয়ে সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারী হন।  

'আমরা যুক্তরাষ্ট্রকে আরেকবার সুযোগ দিতে চাই এবং শুনতে চাই যে তাদের এই বিষয়ে কী বলার আছে এবং তাদের বাস্তবিক পদক্ষেপ কী হয়', বলেন এই কর্মকর্তা।  

এর আগে ইরান-ইসরায়েলের সংঘাতের সময় আলোচনার জন্য তেহরানকে দুই সপ্তাহের দেন ট্রাম্প। তবে সময়সীমা শেষ না হতেই আকস্মিক তেহরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ২২ জুন হামলা চালায় মার্কিন বাহিনী।

এরপর থেকেই ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করতে চাচ্ছে না ইরান।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে