ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফেনীতে দুই প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ৫ চমেক হাসপাতালে অভিযান, দালালচক্রের ২০ সদস্য আটক সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা মা'কে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক বাঘায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও গাছের চারা বিতরণ গঙ্গা চুক্তি নবায়নসহ নদী রক্ষায় ১৭ দফা দাবিতে রাজশাহীতে স্মারকলিপি নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি

সৌদিতে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৭ নারীসহ ১২ প্রবাসী

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৪৯:২৪ অপরাহ্ন
সৌদিতে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৭ নারীসহ ১২ প্রবাসী ছবি: সংগৃহীত
আবাসিক অ্যাপার্টমেন্টে গোপনে দেহব্যবসা চালানোর অভিযোগে সাত নারীসহ ১২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে এই ঘটনা ঘটেছে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সৌদি দৈনিক আল রিয়াদ ও গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাবলিক নৈতিকতা লঙ্ঘন ও মানবপাচারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিজ ফোর্স, যা সমন্বিতভাবে কাজ করেছে জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি ও অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সঙ্গে। 

অভিযুক্ত সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে অভিযুক্তদের জাতিগত পরিচয় বা তদন্তের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সৌদি আরবে দেহব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ। অনেক সময় এই জাতীয় অভিযানে দেখা যায়, কেউ কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে এই চক্রে যুক্ত হন। 

এজন্য তদন্তে দেখা হয় সংশ্লিষ্টরা মানবপাচারের শিকার হয়েছেন কি না। এই মামলাটি এখন পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত