ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

বিবাহিত প্রেমিকার উপর ছুরি নিয়ে ঝাঁপালেন প্রেমিক

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
বিবাহিত প্রেমিকার উপর ছুরি নিয়ে ঝাঁপালেন প্রেমিক প্রতিকী ছবি
সংসার ছেড়ে তাঁর সঙ্গে থাকার জন্য পরস্ত্রীকে চাপ দিচ্ছিলেন এক যুবক। কিন্তু স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালাতে রাজি হননি সেই যুবতী। এ জন্য তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে পুকুরের ধারে এক বধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ, নলি কেটে তাঁকে খুনের চেষ্টা করেন রামপ্রসাদ দাস নামে এক যুবক। ওই বধূকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা পলাতক। জখম যুবতীর পরিবারের তরফে ভরতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যার প্রেক্ষিতে তদন্ত শুরু করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবতী পাড়ার পুকুরে বাসন মাজতে গিয়েছিলেন। সেই সময় আরও কয়েক জন মহিলা ছিলেন সেখানে। অভিযোগ,তখন সেখানে আচমকা হাজির হন বধূর প্রেমিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরঘাটে নেমে যুবতীর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন যুবক। তার পর মাটিতে ফেলে ছুরি দিয়ে তাঁর গলায় কোপ দেন। নিজেকে বাঁচানোর চেষ্টায় ওই যুবতী হাত দিয়ে মুখ ঢাকতে গিয়েছিলেন। সেই সময় ছুরির কোপে তাঁর হাতের একটি আঙুল কেটে যায়।

অন্য মহিলারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত দৌড়ে পালান। ঘটনাক্রমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবতীকে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, আক্রান্তের গলায় ১৫টি সেলাই পড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বধূর স্বামী বলেন, ‘‘আমার স্ত্রীর সঙ্গে রামপ্রসাদের সম্পর্ক ছিল। তবে আমার স্ত্রী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। রামপ্রসাদ তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিচ্ছিল। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। আমরা ওর চরম শাস্তি চাই।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২