ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তানোরের তালন্দ ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে, ইউএনও

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
তানোরের তালন্দ ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে, ইউএনও তানোরের তালন্দ ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে, ইউএনও
রাজশাহীর তানোরের তালন্দ  ইউনিয়নের (ইউপি) বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান তালন্দ ইউপির বিভিন্ন এলাকায় উন্নয়ন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল-মামুন, ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু  ও ইউপি সচিব রাশেলপ্রমুখ।

এদিকে পরিদর্শনকালে তিনি হেরিং বন্ড রাস্তা উন্নয়ন প্রকল্প, ড্রেন নির্মাণ কাজ এবং পুকুরের প্রটেকশন ওয়াল নির্মাণের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এসব কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ইউএনও এবং পিআইও তাঁরা দু’জনেই প্রকল্প সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের মানসম্মতভাবে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করছি। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য।” তালন্দ ইউনিয়নের এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩