ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে পাহারাদার ৫ কুকুর অচেতন করে কৃষকের গরু নিয়ে গেল চোরের দল মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬

ফুলবাড়ীতে খরায় জমিতে ফাটল, বৃষ্টির প্রহর গুণছেন কৃষকরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৪:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:১৮:৪২ অপরাহ্ন
ফুলবাড়ীতে খরায় জমিতে ফাটল, বৃষ্টির প্রহর গুণছেন কৃষকরা ফুলবাড়ীতে খরায় জমিতে ফাটল, বৃষ্টির প্রহর গুণছেন কৃষকরা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বর্ষার মাঝামাঝি সময়েও বর্ষার দেখা নেই। পানির সংকটে নাকাল হয়ে পড়েছেন এলাকার হাজারো কৃষক। জমি চাষ, চারা রোপণ আর পাট জাগ দেওয়া সবকিছুই থমকে গেছে পানির অভাবে। কিছু এলাকায় যেসব জমিতে চারা রোপণ হয়েছে, সেখানে পর্যন্ত জমি ফেটে যাচ্ছে খরার দাপটে।

পরিস্থিতি সামাল দিতে অনেক কৃষক বাধ্য হয়ে বাড়তি খরচে নলকূপ ও শ্যালো মেশিন দিয়ে সেচের পানি ব্যবহার করছেন। এতে তাদের উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্য ৯২ হাজার ৭০০ মেট্রিক টন।

তবে ভরা বর্ষায়ও পর্যাপ্ত বৃষ্টির দেখা না মেলায় আমনের বীজতলা তৈরি হলেও অনেক জমিই পড়ে আছে অনাবাদী। জুলাই মাসে একবার স্বল্প বৃষ্টি হলেও এরপর থেকে আকাশের মুখ আর দেখা মেলেনি।

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, জমি তৈরি হলেও পানি না থাকায় কৃষকরা চারা রোপণ করতে পারছেন না। কোথাও কোথাও শুকনো জমিতে ফাটল ধরেছে। অনেকেই আশপাশের পুকুর-ডোবা থেকে শ্যালো মেশিন বসিয়ে পানি তুলে কোনোমতে জমি সেচ দিচ্ছেন।

খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক খাদেমুল ইসলাম বলেন, বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে বাধ্য হয়েছি নলকূপের পানি দিয়ে জমিতে চারা রোপণ করতে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, এক একর ২৫ শতাংশ জমিতে প্রায় ১৬ হাজার টাকা বেশি খরচ হচ্ছে।

দৌলতপুর ইউনিয়নের আরেক কৃষক সাইফুল ইসলাম জানান, সেচ দিয়ে তিন একর জমি চাষ করতে হচ্ছে। কিন্তু এত খরচের পরেও লাভ হবে কি না সেটাই ভাবছি।

দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, চলতি মৌসুমে মে, জুন এবং জুলাইয়ের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ২৫ জুলাইয়ের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর রহমান বলেন, আমন রোপণের সময় এখনো শেষ হয়ে যায়নি। আগামী ১০ আগস্ট পর্যন্ত চারা রোপণ করা যাবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার

মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার