ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

তিন সন্তানকে মেরে ফেলার পরও স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী!

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪১:৫৩ অপরাহ্ন
তিন সন্তানকে মেরে ফেলার পরও স্ত্রীকে ক্ষমা করে দিলেন স্বামী! প্রতিকী ছবি
দুধের সঙ্গে বিষ মিশিয়ে নিজের তিন সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। কিন্তু, শেষ পর্যন্ত শাস্তি পেতে হচ্ছে না তাকে। কারণ, ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা তুলে নিয়ে সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হতভাগ্য ওই শিশু তিনটির বাবা। 

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। নৃশংস ওই হত্যাকাণ্ডের ২৩ দিন পর বুধবার (১৬ জুলাই) স্ত্রীকে ক্ষমা করে আদালতে একটি পুনর্মিলন চুক্তি জমা দিয়েছেন ওই তিন শিশুর বাবা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

পাকিস্তানি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে নিজের তিন শিশু সন্তানকে দুধে বিষ মিশিয়ে পান করিয়েছিলেন জোনাইরা বিবি নামে এক মা। নিহতরা হলো ৮ মাস বয়সী মেয়ে মার্সিয়া, আড়াই বছর বয়সী ছেলে নোয়েল এবং ৪ বছর বয়সী মেয়ে মানসা। মৃত্যুর সময় তারা তাদের মায়ের সামনেই যন্ত্রণায় কাতরাচ্ছিল। 

এ ঘটনায় স্থানীয় থানায় জোনাইরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন তার স্বামী ও শিশু তিনটির বাবা সালিম মাসিহ। জোনাইরা তখন থেকে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তবে, ২৩ দিন না যেতেই নিজের মন পাল্টে ফেলেছেন সালিম। আদালতে তিনি একটি নোটারাইজড হলফনামা এবং একটি লিখিত চুক্তি জমা দিয়ে ঘোষণা করেন, সন্তানদের মৃত্যুর জন্য তিনি তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন এবং মামলাটি আর এগিয়ে নিতে চান না।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ, শামস হুসেন সিয়াল, পুনর্মিলনের ভিত্তিতে অভিযুক্তকে খালাস দেওয়ার আবেদনের শুনানি শেষ করেছেন এবং রায় সংরক্ষণ করেছেন, যা আগামী ১৯ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

আদালতের কার্যক্রম চলাকালীন উভয় পক্ষের আইনজীবী পুনর্মিলনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে অভিযোগকারী আর বিচার চালিয়ে যেতে চান না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩