ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী রাজশাহীতে বাসন্তী পূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে রাসিক প্রশাসক, উন্নয়নের আশ্বাস সিরাজগঞ্জে ১৭৫ বোতল স্কাফসহ মাদক কারবারী গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে অপপ্রচার পঞ্চগড়ে বাস উল্টে আহত কয়েকজন, বড় ধরনের হতাহতের খবর নেই ​স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি'র বিনম্র শ্রদ্ধা পবার বসুয়া উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন চেয়ারম্যান নির্বাচনের ঘোষণা দিলেন সাইফুল নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৮ স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সুখের সংসার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৯:৩৪ অপরাহ্ন
৮ স্ত্রী নিয়ে একই ছাদের নিচে সুখের সংসার ছবি: সংগৃহীত
এক ব্যক্তি আট স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে দিব্যি সংসার করছেন। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়েই অনেকে হিমশিম খান, যেখানে বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটছে, এমন অবস্থায় থাইল্যান্ডের নাগরিক ওং ড্যাম সোরোটের এই ঘটনায় চোখ কপালে উঠছে অনেকের।

গত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে তাকে নিয়ে বিপুল আলোচনা চলছে। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনও অশান্তিও হয় না বলে জানিয়েছেন তিনি। আট স্ত্রীই তাকে খুব ভালবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন সোরোট।

আট স্ত্রীর সঙ্গে কীভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরোট। সেই কাহিনিও মজার। প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। এবং বিয়েও করেন তাদের। খবর জিও টিভির।

প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তার পর বিয়েও করেন তাকে।

দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।

মায়ের সঙ্গে এক মন্দিরে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের। অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে আলাপ হয় সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে।

সোরোটের স্ত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন। শুধু তাই নয়, সোরোটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না বলে জানিয়েছেন আট স্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি

চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি