ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

বাগেরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৯:০৪ অপরাহ্ন
বাগেরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের প্রতিবাদে ও যৌন নির্যাতনকারীর শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আসলাম সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় লোকজন এই মানবন্ধনে অংশগ্রহন করেন।
 
শিশুটির পরিবার ও শিক্ষকরা জানান, গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে বাগেরহাট সদর কাড়াখালী নিজ বসত ঘরে মো: ফয়সাল (৪২) নামে এক ব্যক্তি ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে বুধবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার