ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রোটিয়াদের বিপক্ষে বিশাল জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৬:৩৫ অপরাহ্ন
প্রোটিয়াদের বিপক্ষে বিশাল জয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের ছবি: সংগৃহীত
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত সারতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১৩০ রানের ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে জুনিয়র টাইগাররা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩২.১ ওভারেই ১৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ১৩০ রানের বড় জয় পায় বাংলাদেশ। 

জবাব দিতে নেমে ওপেনার মুহাম্মদ বুলবুলিয়া ক্রিজ আঁকড়ে ধরলেও টাইগার বোলারদের তোপে বাকিরা থিতু হতে পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ে যান বুলবুলিয়া। 

শেষ পর্যন্ত ৩৩তম ওভারে তিনি আউট হলে সমাপ্তি ঘটে প্রোটিয়াদের ইনিংসেরও। ৭৯ বলে ৭২ রান করে স্বাধীনের বলে বোল্ড হন প্রোটিয়া অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিন ফিফটি তুলে নেন তিন টাইগার ব্যাটার। ৬১ বলে ৯ চার ও ২ ছক্কার মারে ৭০ রানের মারকুটে ইনিংস খেলেন ওপেনার জাওয়াদ আব্রার। ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন রিজান হাসান। 

এছাড়া ৭৬ বলে ৭ চারের মারে ৬৩ রান করেন মোহাম্মদ আব্দুল্লাহ। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের পুঁজি পায় লাল সবুজরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক