ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পুঠিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা ও মহিলা সমাবেশ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৫৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৫৭:৩০ অপরাহ্ন
পুঠিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা ও মহিলা সমাবেশ পুঠিয়ায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা ও মহিলা সমাবেশ
দেশ গঠনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালি ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর হাটের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল সরকার, আজিজুল বারি মুক্তা, জেলা সমবায় দলের সাধারণ সম্পাদক রুপস সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজামাল সাবু, ইউপি সদস্য আলম মেম্বার, রফিক হাজী, তুষার সরকার, শিবপুর হাট ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়